মূল রচনা থেকে অংশ:
সেই রাত্রির জানলার ওপাশে যে রাস্তাএকটি ন্যাংটো বাচ্চাসে-ই চোখ টানছে!আসলে, পরেশের দাড়ি-না-কামানো থুতনিতেডান পায়ের বুড়ো আঙুল দিয়েএকটা ঠোক্করই যথেষ্ট“আগে জিজ্ঞেস করতে হবেপায়ের নোখ ও ধুলো বিষয়ক খবরাখবরপরেশ হঠাৎ ইসমাইল হয়ে যায় নি তো,ছোটে মিঞা কিংবা ছোটে লালকি ইদানীংবড়ে মিঞা কিংবা বড়ে লালপরেশের নাম হাবুল হওয়াও অস্বাভাবিক নয়যার বুড়ো আঙুল অন্যের থুতনি ভোঁতা করার মতনকিছু গুরুত্বর দায়িত্ব নিয়েছেতার নামও শুধু বুড়ো হলেআপত্তির কিছু নেইরেল লাইনের পাশে একটা আলাদা জগৎহাবুল শুয়ে থাকছে পিঠ উল্টেকখনো পরেশ ঢুকে যাচ্ছেশুকিয়ে যাওয়া খালের খুব নিচু গর্তেশিশির মাখা ঘাসের ওপর দিয়ে আস্তে আস্তেএগিয়ে যাচ্ছে একটি বহুরূপীগিরগিটিসে জানে, আবার পরেশ আসবে, আবার* হাবুল-ইসমাইল বুড়োদের খেলাশুরু হবে একটু পরেইওদের কেউ সুতো ধরে টানছে, কত রঙের সুতোমধ্য রাত্রির নিশুতি মাঠে এ সব খেলার মধ্যে হঠাৎথেমে গেল ট্রেন