মূল রচনা থেকে অংশ:
আপত্তি করবে না । আজকাল আর কোনো ধনী পরিবারের মেয়ে হঠাৎকোনো গরীব স্কুল মাস্টারের প্রেমে পড়ে না। কিংবা একটু-আধটু প্রেমহলেও বিয়ে করতে চায় না।বিশাখার প্রেমিকদের ঘূধ্যে সবচেয়ে বেশী নাছোড়বান্দা ছিল মনুজেশ।মনুজেশকে আমিও চিনতাম, আমার মাসতুতো ভাইয়ের বন্ধু ছিল সে।আমাদের গলির মোড়ে তাকে নিয়মিত দেখা যেত। বিশাখার প্রেমে সেএকেবারে পাগল হয়ে উঠেছিল। কিন্তু মনুজেশ তখন জানতো না, একটিমেয়েকে শুধু ভালোবাসাই তাকে পাওয়ার পক্ষে যথেষ্ট নয়! মনুজেশআমাকে বলতো, ওর হয়ে একটু চেষ্টা করতে ।কিন্তু বিশাখার তখন ঠিক প্রেমের চেতনা ছিল না। ছেলেদের সঙ্গেবেড়াবে, গল্প করবে, হাতে হাত রাখবে, এই কি প্রেম? বড় জোর কেউজড়িয়ে ধরতে চাইলে বলবে অসভ্য! বিয়ে তো অন্য ব্যাপার!হলোও তাই, বিশাখার বাড়ি থেকে গছন্দ করা হলো দেবনাথকে ।বিয়ের কিছুদিন আগে বিশাখার সঙ্গে তার আলাপ করিয়ে দেওয়া হলো তারাএখন প্রেমিক-প্রেমিকার মতন ঘোরাঘুরি করতে লাগলো । তখন বেশ চালুছেলে ছিল দেবনাথ, একটা নীল রঙের গাড়িতে চেপে এসে হর্ন দিতআমার সঙ্গে আবার দেবনাথের পরিচয় বেরিয়ে পড়লো, আমরাএকসঙ্গে কলেজে পড়তাম, খুব বন্ধ্ত্ব ছিল না যদিও, কিন্তু মুখ চিনতাম ।এমন অনেকদিন হয়েছে, দেবনাথ এক সঙ্গে আমাকে আর বিশাখাকেগাড়িতে চাপিয়ে বেড়াতে কিংবা রেটুরেন্টে খেতে শিয়ে গেছে। বিশাখা তারঅন্য প্রেমিকদের নানা কীতিকলাপ নিয়ে গল্প করতো আমার কাছে। কিন্তুদেবনাথ বিষয়ে কিছু বলেনি । যথেষ্ট ছেলেমানুষ ছিল তখনও, কিন্তু এটুকুঅন্তত বুঝতে পেরেছিল যে, যাঁকে বিয়ে করবে, তাকে খুশী করে চলতেহয়। তখন দেবনাথের সামনে বিশাখা আমাকে আপনি বলতো ।বিশাখাকে আমি কোনোদিন বিরলে প্রেম জানাইনি, সুতরাং তারবিয়েতে আমার মন কেমন করার কোনো প্রশ্ই ওঠে না । তবে, যে কোনোকুমারী মেয়ের বিয়ে হয়ে গেলেই যে কোনো যুবকের একটু বুকটা টন্টনকরে ওঠে । সাত পাকের সময় আমিই পিডি ধরে ঘুরিয়েছিলাম বিশাখাকে ।পড়ে যাবার ভয়ে কিংবা কিছু একটা সান্ত্বনা পাবার জন্য আমার হাত চেপেবট