মূল রচনা থেকে অংশ:
১৪ শীললোহিত-সমগ্র ৬তা চায়না, নিজের কথা মিলিয়ে নিতে চায়না। আমি সেদিন দেখলাম, ভিড়েরমধ্যে প্রতিটি মানুষের মুখে, চোখে, ভুরুতে, চশমার কাচে, আঙুলের ডগায়,ছাতার বাটে, জামার হাতায় _ একটিমাত্র প্রশ্ন লেখ আছে -_ কেন, কেন, কেন,কেন? অর্থাৎ গল্পটা কী? গল্পটা ? গল্পটা ? জীবন ও মৃত্যু এ ভদ্রমহিলার জীবনেকতখানি খেলা খেলেছে কেউ জানতে চায়না, সবাই জানতে এসেছে শুধু সেইক্রুর ঘটনাটুকুমাত্র _ কেন মরল? কেন ১নিরলজ্জের মতো সরবে অনেকে অনেকরকম থিয়োরি দিচ্ছিল, অর্থাৎপ্রত্যেকের এক-একটি আলাদা গল্প - ব্যর্থ-প্রেম, মানসিক অসুখ, স্বামীরঅবহেলা, ক্যান্সার, স্বামীই মেরে রেখে আত্মহতগুর মতো সাজিয়ে রেখে গেছে_. এইসব। প্রত্যেকট। গল্পই কাচা, সবাই যেন অপেক্ষা করছিল একজন পাকাউপন্যাসিকের - যে এসে সবকিছু নিখুঁতভাবে জুড়ে দেবে। কেউ-কেউ বলছে,এই সরু গলিতে আশ্মুলে্স ঢুকবে ? - অর্থাৎ, তখন গল্পের নায়িকার চেহারাটাভালো করে দেখা যাবে তো ? পুলিস আসতে এত দেরি করছে কেন ? - অর্থাৎপুল্পি এসে যদি সেই মুহূর্তেই গল্পটা আবিষ্কার করে ফেলে !ফ্ল্যাশব্যাকে ভদ্রমহিলার পূর্বপরিচয়ও আমি বারান্দায় দাঁড়িয়েই শুনতেপেলাম। সুন্দরী। চার বছর বিয়ে হয়েছে - কিন্তু এ পাড়ায় ভাডাটে হয়েছেনদেড় বছর। স্বাযী কাস্টমসে কাজ করেন। ভদ্রমহিলা বি. এ. পাশ. কিন্তু কী আশ্চর্য,ভালো সেলাইও জানেন। কুমারী মেয়েরা ওর কাছে প্রায়ই দুপুরবেলা ডিজাইনতোলা শিখতে যেত। সাবুর পায়েস রান্না উনিই এ পাড়ায় প্রবর্তন করেছেন। ওরস্বামী একবার পাড়ার স্পোর্টসের পুরস্কার-বিতরণীতে সভাপতি হয়েছিলেন মূলসভাপতির অনুপস্থিতিতে । প্রেম করে বিয়ে কিনা, তাই এখনও ছেলেমেয়ে হয়নি।স্বামী-স্ত্রীতে একসঙ্গে প্রায়ই সন্ধেবেলা সিনেমা দেখুতি যেতেন। আত্মীয়স্বজনতো বেশি দেখা যায়নি, প্রায়ই আসতেন ভদ্রমহিলার মা, স্বামীর অফিসের বন্ধুরা !আর আসত মাঝে-মাঝেই একজোড়া স্বামী-স্ত্রী, ওরা ভদ্রমহিলার বান্ধবী ও তারস্বামী, অথবা ভদ্রলোকের বন্ধু ও তার স্ত্রী _ এ কথা জনতা ঠিক জানেনা । ঘটনারদিন স্বামী ঠিক নটার সময় চলে গেছেন অফিসে, পানের দোকানের সামনে জটলা-করা ছেলের দল ওকে সিগারেট কিনে ট্রামে উঠতে দেখেছে, ভদ্রমহিলাকেওনাকি তারপর ছাদে কাপড় শুকোতে দিতে দেখা গেছে।এ তো সরল সাদামাটা সংসার। তবে, এই সকাল এগারোটায় আত্মহত্যা?যদি নেহাৎ আত্মহত্যা করার দরকারই হয় তো রাত্রে করলেই তো হত। চুপি-চুপি। এইরকম দিনদুপুরে নাটকীয়ভাবে কেন? এরকম উত্তেজক ঘটনার পুরোগল্পটা জানার জন্য জনতা প্রায় হিংস্র হয়ে উঠেছে । কোথাও কোন ফিসফাস,