মূল রচনা থেকে অংশ:

তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বোষ্টুমিআর এলো না্চিশ বছর প্রতীক্ষায় আছি।মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল, বড় হও দাদাঠাকুরসেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমরখেলা করে !নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়তিনপ্রহরের বিল দেখাবে ?একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনোভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি্‌ ভিতরে রাস-উৎসবঅবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফসাঁ রমণীরাকতরকম আমোদে হেসেছেআমার দিকে তারা ফিরেও চায়নি !বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও...বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই- সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসবআমায় কেউ ফিরিয়ে দেবে না !বুকের মধ্যে সুগন্ধি রমাল রেখে বরুণা বলেছিল,সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছিদুরস্ত ষাঁড়ের চোখে ধেধেছি লাল কাপড়বিশ্বসংসার তন্ন তন্ন করে খুজে এনেছি ১০৮টা নীলপদ্মতবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধএখনো সে যে কোনো নারী !কেউ কথা রাখোনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না !১৩২