মূল রচনা থেকে অংশ:

কেবল শুনিয়া শুনিয়াই বয়স বহিয়া যাইবার জো হইল, কোথাও তো কিছু প্রত্যক্ষ দেখিলাম না।এতদিন পরে নিজের দৃষ্টির অহংকার ত্যাগ করিয়া এই শাস্ত্রহীনা স্ত্রীলোকের দুই চক্ষুর ভিতর দিয়াসত্যকে দেখিলাম। ভক্তি করিবার ছলে শিক্ষা দিবার এ কী আশ্চর্য প্রণালী ।পরদিন সকালে বোষ্টমী আসিয়া আমাকে প্রণাম করিয়া দেখিল, তখনো আমি লিখিতে প্রবৃত্ত ।বিরক্ত হইয়া বলিল, “তোমাকে আমার ঠাকুর এত মিথ্যা খাটাইতেছেন কেন। যখনি আসি দেখিতেপাই, লেখা লইয়াই আছ ?আমি বলিলাম,“যে লোকটা কোনো কর্মেরই নয় ঠাকুর তাহাকে বসিয়া থাকিতে দেন না, পাছে সেমাটি হইয়া যায়। যতরকমের বাজে কাজ করিবার ভার তাহারই উপরে ।"আমি যে কত আবরণে আবৃত তাহাই দেখিয়া সে অধৈর্য হইয়া উঠে। আমার সঙ্গে দেখা করিতেহইলে অনুমতি লইয়া দোতলায় চড়িতে হয়, প্রণাম করিতে আসিয়া হাতে ঠেকে মোজাজোড়া, সহজদুটো কথা বলা এবং শোনার প্রয়োজন কিন্তু আমার মনটা আছে কোন্‌ লেখার মধ্যে তলাইয়া।হাত জোড় করিয়া সে বলিল,“গৌর, আজ ভোরে বিছানায় যেমনি উঠিয়া বসিয়াছি অমনি তোমারচরণ পাইলাম। আহা, সেই তোমার দুখানি পা, কোনো ঢাকা নাই-- সে কী ঠাণ্ডা। কী কোমল।কতক্ষণ মাথায় ধরিয়া রাখিলাম। সে তো খুব হইল। তবে আর আমার এখানে আসিবার প্রয়োজনকী। প্রভূ, এ আমার মোহ নয় তো? ঠিক করিয়া বলো?লিখিবার টেবিলের উপর ফুলদানিতে পূর্ব দিনের ফুল ছিল। মালী আসিয়া সেগুলি তুলিয়া লইয়ানৃতন ফুল সাজাইবার উদ্যোগ করিল।বোষ্ট্রমী যেন ব্যথিত হইয়া বলিয়া উঠিল, “বাস্‌ ? এ ফুলগুলি হইয়া গেল ? তোমার আর দরকারনাই ? তবে দাও দাও, আমাকে দাও 1এই বলিয়া ফুলগুলি অঞ্জলিতে লইয়া, কতক্ষণ মাথা নত করিয়া, একান্ত স্নেহে এক দৃষ্টিতেদেখিতে লাগিল। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিল,“তুমি চাহিয়া দেখো না বলিয়াই এ ফুল তোমারকাছে মলিন হইয়া যায়। যখন দেখিবে তখন তোমার লেখাপড়া সব ঘুচিয়া যাইবে ”এই বলিয়া সে বহু যতে ফুলগুলি আপন আচলের প্রান্তে বাধিয়া লইয়া মাথায় ঠেকাইয়া বলিল,কেবল ফুলদানিতে রাখিলেই যে ফুলের আদর হয় না, তাহা বুঝিতে আমার