মূল রচনা থেকে অংশ:
তেজপুরের আগে অনেক নাম ছিল | দেবীকূট, উষাবন, কোটিবর্া, বনপুর,শোণিতপুর |”জৌোজো বলল, “এর মধ্যে উষাবন নামটাই আমার বেশি ভাল লাগছে ।”কাকাবাবু বললেন, “এককালে উষা নামে এখানে এক রাজকন্যা ছিল ।অপরূপ সুন্দরী । অনিরুদ্ধ এসে তাকে এখান থেকে হরণ করে নিয়ে গিয়ে বিয়েকরে ।”সন্ত জোজোকে জিজ্ঞেস করল, “অনিরুদ্ধ কে বল তোজোজোর চেয়ে সন্ত রামায়ণ-মহাভারত অনেক ভাল করে পড়েছে ।জোজো কিছু না জানলেও হার স্বীকার করে না। সে বলল, “আর-একটাকোনও রাজাটাজা হবে । দ্বারভাঙ্গার রাজা |”সন্ত বলল, “মোটেই না। অনিরুদ্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের এক ছেলে । শ্রীকৃষ্ণেররাজধানী ছিল দ্বারকায় । সেই গুজরাতে |”কাকাবাবু জিজ্ঞেস করলেন, “জোজো, তুমি হঠাৎ অনিরুদ্ধকে দ্বারভাঙ্গাররাজা বললে কেন %”জোজো বলল, “অনিরুদ্ধ মানে যাকে রুদ্ধ করে রাখা যায় না। আরদ্বারভাঙ্গা মানে যেখানে দরজা ভেঙে গেছে । দরজা ভেঙে বেরিয়ে এসেছিলঅনিরুদ্ধ |”কাকাবাবু বললেন, “একেই বলে উপস্থিত বুদ্ধি । এই অনিরুদ্ধ অত দূরেরদ্বারকা থেকে এখানে এসেছিল বিয়ে করতে ? শখ তো কম নয় !”একটু পরেই গাড়িটা গিয়ে পৌছল বামুনি পাহাড়ে । সেখানে আসলেদেখবার কিছু নেই। শুধু কয়েকটা মন্দিরের ধ্বংসস্তূপ । তবে এমনিইপাহাড়ের ওপর বসে থাকতে ভাল লাগে ।কাকাবাবু কয়েক টুকরো পুরনো পাথর নিয়ে দেখতে লাগলেন মনোযোগদিয়ে । সন্তু আর জোজো ছুটোছুটি লাগিয়ে দিল। আকাশ আজ ঝকঝকেনীল, মাঝে-মাঝেই ঝাঁক-বাঁক পাখি উড়ে যাচ্ছে।একটু বাদে একটা জিপ গাড়ি উঠে এল সেখানে ৷ কাকাবাবু সেদিকেতাকিয়ে রইলেন । ড্রাইভারের পাশ থেকে একজন লোক নেমে এগিয়েআসতে-আসতে হাত জোড় করে বলল, “নমস্কার, কাকাবাবু !”কাকাবাবু লোকটিকে একেবারেই চেনেন না। বত্রিশ-তেত্রিশ বছর বয়েস,প্যান্টের ওপর পরে আছে,একটা গাঢ় লাল রঙের ফুলহাতা সোয়েটার |”কাছে এসে সে বলল, “আমার নাম তপন রায় বর্মণ । ফরেস্ট অফিসে কাজকরি । বড়ঠাকুর সাহেব বললেন আপনাদের কথা, তাই ভাবলাম দেখা করেআসি ।”কাকাবাবুও নমস্কার জানিয়ে জিজ্ঞেস করলেন, “আপনি কী করে জানলেনযে আমরা এখানে এসেছি %৯৬