মূল রচনা থেকে অংশ:
শুধু শহরেই থাকে, তারা তালগাছ আর নারকোল গাছের তফাত বোঝে না।শহরের লোকেরা তাল খায়ও না। আগে আমরা অনেক তাল খেয়েছি, তালেরবড়া, তালের ক্ষীর__”সন্তু বলল, “আমরা তালশাঁস খাই। খুব ভাল খেতে।”কাকাবাবু বললেন, “হ্যাঁ তালশাঁসও ভাল। লোকে পাকা তাল পছন্দ করে নাবলে কাঁচা অবস্থায় তালশাঁস বের করে নেওয়া হয়। পাকা কাঁঠালের বদলে আমরাযেমন এঁচোড়ের তরকারি খাই। তাল-কাঁঠাল নিয়ে এক সময় বাংলায় বেশ সুন্দরসুন্দর কথা তৈরি হয়েছিল। যেমন, তিলকে তাল করা। তাল পাকলে কাকের কী?গাছে কাঁঠাল গৌঁফে তেল। সাধলে জামাই খায় না কাঁঠাল ভুচড়ো নিয়ে টানাটানি!এইসব কথার মধ্যে বেশ একটা করে গল্প আছে। কিন্তু ফলগুলো সম্বন্ধে ভালকরে না জানলে সেই গল্প ঠিক বোঝা যায় না।”সন্তু বলল, “তুমি শেষেরটা যা বললে, সাধলে জামাই না কি, ওটা কখনওবইতেও দেখিনি।”কাকাবাবু বললেন, “এখনকার লেখকরা নিজেরাই এসব জানেন না, তাইলেখেনও না। ওটার গল্পটা বেশ মজার। জামাই-আদর কাকে বলে জানিসতো? বাড়িতে জামাই এলে তাকে খুব খাতিরযত্র করতে হয়। সেইরকমইগ্রামের এক বাড়িতে জামাই এসেছে। সে জামাই খুব লাজুক। তাকে যাই খেতেদেওয়া হয়, সে খাবে না খাবে না বলে। তার জন্য গাছ থেকে একটা পাকাকাঁঠাল পেড়ে আনা হয়েছে। জামাই কাঁঠাল খেতে ভালবাসে, কিন্তু কাঁঠালখাওয়ার জন্য তাকে যখন সাধাসাধি করা হল, সে লজ্জায় না না বলতে লাগল।তখন বাড়ির লোকরাই কাঁঠালটা খেয়ে ফেলল। কাঁঠালের কোয়াগুলো বারকরে নিলেও মোটা খোসাটার মধ্যে সর সরু এক ধরনের জিনিস থাকে, তাকেবলে ভূচড়ো। সেগুলো কেউ খায় না। মাঝরাত্তিরে শাশুড়ি উঠে এসে দেখেনকী, বাড়ির উঠোনে ফেলে দেওয়া সেই কাঁঠালের খোসাটা থেকে ভূচড়োগুলোতুলে তুলে খাচ্ছে সেই জামাই।” |জোজো জিজ্ঞেস করল, “আর, গাছে কাঁঠাল গোঁফে তেল?”চটচট করে। তাই যে কাঁঠাল ছাড়ায়, সে হাতে তেল মেখে নেয়। এখন, একটাগাছে একটা কাঁঠাল ঝুলছে, তাই দেখে একজন লোকের খুব লোভ হয়েছে।সে হাতে তেল-টেল মেখে রেডি হয়ে আছে, কিন্তু না পাকলে খাবে কী করে?হাতের তেল গোঁফে লাগিয়ে সে কাঁঠালের দিকে হাঁ করে চেয়ে আছে।এইসব কথার এখন অনেকরকম মানে হয়। যাকগে, কথা হচ্ছিল কাকতালীয়নিয়ে।”জোজো বলল, “তালীয় মানে তালের ব্যাপার? মানে তাল ফল? আমারধারণা ছিল গানের তাল। কিংবা এক হাতে তালি বাজে না, সেই তালি।”২৪