মূল রচনা থেকে অংশ:

কাকাবাবু বললেন, “ধ্যাত, আমাকে এখানে কে চিনবে? লোকে ভাববে বুঝি,কোনও যাত্রাদলের অধিকারী !”ছোটমামা বললেন, “তুমি জানো না রাজাদা, তুমি কতটা বিখ্যাত। অনেকেইআমাকে জিজ্ঞেস করেছে, ইনিই কি সেই “সবুজ দ্বীপের রাজার কাকাবাবু?অনেকেই তো টিভি-তে তোমার আরও সিনেমা দেখেছে!”কাকাবাবু বললেন, “বেশি লোকে আমাকে চিনে ফেলুক, আমি মোটেই তা চাইনা। আমার শক্ররও তো অভাব নেই!”সব পোস্টার দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে, এখন তো আর তুলেফেলাও যায় না।বৃষ্টির জন্য রিহার্সালে ব্যাঘাত হচ্ছে খানিকটা। এক এক সময় এত জোর বৃষ্টিনামে, কেউ বাড়ি থেকে বেরোতেই পারে না। তবু কিছু কিছু ছেলে এমনই মজাপেয়ে গেছে যে, সেই বৃষ্টির মধ্যেও দৌড়ে দৌড়ে এসে হাজির হয়।আজ সকাল ও দুপুরে একটানা বৃষ্টি হল।এরমধ্যেই বাড়িতে বাড়িতে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে, বিকেলবেলা ঝড়,বৃষ্টি, বজ্রপাত যাইই হোক, চারটে থেকে রিহার্সাল শুরু করতেই হবে। থিয়েটারকরতে গেলে ভালভাবে করা উচিত।সৌভাগ্যবশত দুপুর সাড়ে তিনটের পরই বৃষ্টি থেমে গেল। আকাশ পরিক্কার।চারটে বাজতেই কাকাবাবু বললেন, “সন্তু, দ্যাখ, সবাই এসেছে কিনা !”“হ্যাঁ। প্রত্যেকেই এসেছে বলতে গেলে, শুধু সুকোমল ছাড়া।”অন্যদিন কিন্তু সুকোমল আগে আগেই এসে হাজির হয়।অনেক নাটকের দলে, কেউ একজন অনুপস্থিত থাকলে প্রক্সি দিয়ে রিহার্সলিশুরু হয়ে যায়। কাকাবাবু সেটা পছন্দ করেন না। তিনি মাঝখান থেকেও রিহার্সালদেন না। প্রত্যেকদিন. একেবারে প্রথম দৃশ্য থেকে টানা শেষ পর্যন্ত।রাম আছে প্রথম দৃশ্যেই। কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করা হল।পাঁচ মিনিট, দশ মিনিট, আধঘন্টা কেটে গেল, সুকোমল এল না।যে ছেলেটি লক্ষ্মণের পাট করছে, তার নাম দিবাকর। সে সুকোমলকে পছন্দকরে না। এক সময় সুকোমলের সঙ্গে তার কী নিয়ে যেন ঝগড়া হয়েছিল, অর্থাৎরাম আর লক্ষ্মণের মধ্যে ভাব নেই।দিবাকর উঠে দাড়িয়ে জিজ্ঞেস করল, “কাকাবাবু, সুকোমল এলে আপনিতাকে কান ধরে ওঠ-বোস করাবেন?”পুলিশসাহেবের ছেলেকে সত্যি সত্যি কান ধরে ওঠ-বোস করানো হবে কি নাতা নিয়ে অনেকেরই কৌতৃহল আছে। সবাই ঘন ঘন তাকাচ্ছে দরজার দিকে।, আরও দশ মিনিটের মধ্যেও সুকোমল এল না।২৪১