মূল রচনা থেকে অংশ:
আর-একটা কথা বলে যাই। আপনি যে কাজের জন্য এখানে এসেছেন, তাসফল হবে না!”কাকাবাবু অবাক হয়ে বললেন, “যে কাজের জন্য এসেছি মানে? আমিতো কোনও কাজে আসিনি। এমনিই বেড়াতে এসেছি।”লোকটি এবারে শুধু হাসল। তারপর হাত জোড় করে বলল, “আচ্ছা চলি,নমস্কার !”সে গেটের দিকে চলে যাওয়ার পর কাকাবাবু বললেন, “আশ্চষ! একজনসাধুবাবা বলল, পাঁচদিন পর আবার দেখা হবে। এই লোকটিও বলল, আবারদেখা হবে! এখানে থাকব মোটে তিনদিন, তারপর চলে যাব সমন্বলপুর।”জোজো বলল, “আমার মনে হয়, এই লোকটি জ্যোতিষী।”সন্ত জিজ্ঞেস করল, “তুই কী করে বুঝলি %”জোজো বলল, “উনি সব কথা বলছিলেন কাকাবাবুর কপালের দিকেতাকিয়ে। কোনও কোনও জ্যোতিষী মানুষের কপাল দেখেই তার মনেরকথা বলে দিতে পারে। আমার বাবা একবার দিল্লি এয়ারপোর্টে বসেছিলেন, একসময় দেখতে পেলেন সদলবলে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজীবগাধী। রাজীব গীঁধীর কপালের দিকে তাকিয়েই বাবা চমকে উঠলেন। অমনিচেচিয়ে ডাকলেন, “রাজীব, রাজীব, এক মিনিট দীড়াও।” ওইভাবে অবশ্যডাকা উচিত হয়নি। অত লোকজনের মধ্যে, প্রধানমন্ত্রী তো। রাজীব সেইডাক শুনতে পেয়ে ফিরে তাকালেন, তারপর কাছে এসে বাবাকে প্রণামকরলেন পায়ে হাত দিয়ে। ছেলেবেলায় ওঁর মায়ের হাত ধরে তো অনেকবারএসেছেন আমাদের বাড়িতে। আমার মায়ের হাতের রান্না চিড়ের পোলাওখেয়ে বলেছেন, “আর-একটু দিন!” বাবা ওকে সেদিন জিজ্ঞেস করলেন-_”জোজোর গল্প শেষ হল না, পুলিশের পোশাক-পরা একজন লোক হাজিরহলেন দৌড়োতে দৌড়োতে। তার সঙ্গে একজন সাধারণ প্যান্ট-শার্ট পরা।তাদের মধ্যে একজন বললেন, “মাপ করবেন স্যার, আমাদের পৌঁছোতেদেরি হয়ে গেল। আসলে এই ট্রেনটা কোনওদিন ঠিক সময়ে আসে না। অন্ততদেড়-দ্ুস্ঘণ্টা লেট হয়, আজই এসে পড়েছে ঠিক সময়। আমাদের আবারদেরি হল, রাস্তায় হাতি এসে পড়ে অনেকটা সময় নষ্ট করে দিল।”কাকাবাবু বললেন, “ঠিক আছে। ঠিক আছে।”ভদ্রলোক বললেন, “আমার নাম বিনয়ভূষণ মহাপাত্র, আর এর নামগুরুপদ রায়।”২৪