মূল রচনা থেকে অংশ:

সবাই মিলে কত উপদেশ দেবে ।৮সিঁড়ি দিয়ে ওরা উঠে এল দোতলায় । কাকাবাবু জিজ্ঞেস করলেন, “চলেগেছে তো 2,জোজো বলল, “শুধু ওরা নয়, আরও নতুন ক্লায়েন্ট এসেছিল, কাকাবাবু ।তাদেরও বিদায় করে দিয়েছি ।”সন্ত বলল, “কাকাবাবু, তুমি জোজোকে তোমার প্রাইভেট সেক্রেটারি রাখতেপারো । দারুণভাবে ম্যানেজ করল |”ওপর না বলতে নেই। কাকাবাবু পারবেন না কিংবা রাজি নন, তাও বলতে হলনা।”কাকাবাবু জোজোর মুখে সব শুনে খুব হাসতে লাগলেন ।ড্রয়ার খুলে দুটো চকোলেট বের করে দু'জনকে দিয়ে বললেন, জোজোআমাকে এরকমভাবে রোজ বাঁচালে তো ভালই হত । কিন্তু পড়াশুনো ফেলেরোজ সকালে তো আর এখানে এসে বসে থাকতে পারবে না । আমি ভাবছিকয়েক দিনের জন্য কলকাতা ছেড়ে পালাব । সন্তু, তোর এখন পড়াশুনোর চাপকীরকম £ আমার সঙ্গে কোচবিহার যাবি !”জোজো সঙ্গে-সঙ্গে জিজ্ঞেস করল, “কোচবিহারের মহারাজা আপনাকেনেমন্তন্ন করেছেন বুঝি ?£”আমার আলাপ নেই । আমাকে তাঁরা নেমন্তন্ন করবেনই বা কেন ? আমি যাচ্ছিবেড়াতে । সেইসঙ্গে খানিকটা কৌতুহলও মিটিয়ে আসা যাবে । তুমি ইউ এফও কাকে বলে জানো %জোজো এমনভাবে সন্তর দিকে তাকাল, যেন এইসব সহজ প্রশ্নের উত্তর সেনিজে দেয় না, তার সহকারীর ওপর ভার দেয় |”সন্ত বলল, “আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট |”কাকাবাবু বললেন, “পৃথিবীর নানা জায়গায় নাকি এগুলো দেখা যায়।কেউ-কেউ বলে, উড়ন্ত চাকি । চৌকো, লম্বা, গোল-_ অনেক রকমের হয়,আকাশে একটুক্ষণ দেখা দিয়েই মিলিয়ে যায় । অনেকের ধারণা ওগুলোপৃথিবীর বাইরে থেকে আসে । কিন্তু আজ পর্যন্ত কেউ একটারও ছবি তুলতেপারেনি । ওরকম যে সত্যিই কিছু আসে, তার কোনও নিশ্চিত প্রমাণও পাওয়াযায়নি । অথচ প্রায়ই শোনা যায় । কোচবিহার জেলার বনবাজিতপুর নামেএকটা গ্রামে নাকি সেইরকম একটা ইউ এফ ও দেখা যাচ্ছে মাঝে-মাঝে |”সন্তু বলল, “এত জায়গা থাকতে হঠাৎ এইরকম একটা গ্রামে কেন ইউ এফও আসবে 2"কাকাবাবু বললেন, “ সেটাও একটা প্রশ্ন তো বটেই । সে-গ্রামের লোক নাকি১৮