মূল রচনা থেকে অংশ:

সাধু মাথা নেড়ে জানালেন, “হ্যা।”কাকাবাবু বললেন, “অন্বু মানে জল। নিঃ অন্বু, তার মানে জল খাওয়াওচলবে না।”জোজো বলল, “ও হ্যা, হ্যা। ভুলে গিয়েছিলাম। আমাদের বাড়িতে অনেকসাধু আসেন, হিমালয় পাহাড় থেকে। একজনের নাম গাঠিয়াবাবা, তিনি টানাসাতদিন না খেয়ে থাকেন। একফৌটা জলও খান না। একবার হয়েছে কী,গড়িয়ে গড়িয়ে এসে তার মুখে ঢুকে গেছে! তাতেই তো জল খাওয়া হয়েগেল! সেইজন্য তিনি তখন চিৎকার করে কাদতে লাগলেন। আর-একজনসাধু...”তাকে বাধা দিয়ে সন্ত বলল, “তুই একটু চপ কর তো! কাকাবাবু, তুমি যেবাঘের গল্পটা বলছিলে-_”কাকাবাবু বললেন, “সেটা পরে বলব।”সন্ত বলল, “পরে না, এখনই বলো।”কাকাবাবু বললেন, “গল্প নয়, সত্যি ঘটনা । তোরা খৈরি বলে কোনওবাঘের নাম শুনেছিস?”জোজো আর সন্ত দুদিকে মাথা নেড়ে বোঝাল যে, নাম শোনেনি।কাকাবাবু বললেন, “তোরা জানবি কী করে। অনেক বছর আগের কথা।এখানে যোশিপুর নামে জায়গায় একটা ফরেস্ট বাংলো আছে। সেখানে খৈরিনামে একটা পোষা বাঘ ছিল।”জোজো সন্ভর দিকে ফিরে বলল, “দেখলি, দেখলি, বাঘ পোষ মানে কিনা!”কাকাবাবু বললেন, “এ-বাঘটা কিন্তু শেষ পর্স্ত পোষ মানেনি। খৈরিনামে একটা ছোট্ট নদী আছে, তার কাছে এক ফরেস্ট অফিসার একটা বাচ্চাবাঘ পেয়েছিলেন, তার মা কাছাকাছি ছিল না। তিনি বাচ্চাটাকে কুড়িয়ে এনেবাংলোতে রাখলেন। তার নাম দিলেন খৈরি। দিন দিন সেটা বড় হতে লাগল।দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়ল, কারণ একটা রয়েল বেঙ্গল টাইগারকেপোষ মানাবার চেষ্টা হচ্ছে, এটাই তো আশ্চর্য ঘটনা।”৯৮