মূল রচনা থেকে অংশ:

মেয়েটি মুহূর্তে সজাগ হয়ে উঠলো। পরিষ্কার ইরেজিতে উত্তর দিলো, "তুমি জেবাফারাহকে চেনো? |'হ্যা, চিনি। ঢাকার এক হোটেলে তাকে হত্যা করা হয়েছিল। তুমি কি তারবোন।''হ্ঠা, আমরা দূবোন যমজ । আমার নাম দিবা ফারাহ্‌।” মেয়েটি আস্তে আস্তে শ্বাসটানলে।। কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর কান্নার গলায় বললো, “কিন্তু তুমি কে?কেন তুমি আমাকে বীচালেঃ'লোকটি একটু হাসলো। ততক্ষণে তার মন থেকে সমস্ত অলীক ভয় আর দুর্ভাবনাকেটে গেছে। ভোরের স্নিগ্ধ আলো এসে পড়েছিল দুজনের গায়ে। সেই আলোয়পরস্পরকে তারা দেখলো।লোকটি বললো, 'তুমি মরতে চাইছো কেন?' বেঁচে থাকার কোনো উপায় নেই, তাই। তুমি বিদেশী । তুমি কায়রোর অভিজাতবংশের নষ্ট হয়ে যাওয়া মেয়ে জেবা ফারাহ্র বোন দীবা ফারাহ্র দুঃখ বুঝবে না।,'তা বটে।” ্‌. লোকটি 'সহজ গলায় হাসলো। বললো, 'কিন্তু জানো, ইচ্ছে করলেই সহজ ওস্বচ্ছন্দে বেঁচে থাকা যায়। তুমি যদি আমাকে বিশ্বাসকরো তাহলে আমাকে তোমার সবকথা খুলে বলো। আমি তোমাকে সাহায্য করবো।”মেয়েটি বিদুপ ভরে হেসে উঠলো। বললো, ' তোমার সাহস আছে বটে।.যুবতীনারীর বিপদে নির্ভয়ে এগিয়ে আসার মনও আছে। কিন্তু শোনো বিদেশী, আমাকেদুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আমার মরার একটুও ইচ্ছে ছিলো না-**'গলাটা ভেঙে এলো তার, "বিশ্বাস করো আমি বাঁচতে চাই । কিন্তু চাইলে কি হবে?মৃত্যু আমার অনিবার্য । মরতে আমাকে হবেই ।”লোকটি তার কথায় প্রতিবাদ করলো না। শুধু বললো, 'তুমি তো. এমনিই মরতেযাচ্ছিলে। আমি বাধা না দিলে এতক্ষণে তুমি মুত্যুর কোলে ঘুমিয়ে থাকতে ।''হ্যা, থাকতাম । কিন্তু তুমি কে? কেন তুমি?একটু হেসে সে আবার বললো, 'বর্তমানে আমার একটা নামই প্রচলিত। আর সব'নাম, পরিচয় ঢাকা পড়েছে। আমার নাম কুয়াশা। তোমাকে বাঁচান যায় কিনা একবারআমাক চেষ্টা করতে দাও।” %কুয়াশা? দীবা ফারাহ্‌ স্ত্ঠহয়ে রইলো অনেকক্ষণ। সে তাকিয়ে রইলো কুয়াশারবলিষ্ঠ দেহ আর সুন্দর সুঠাম মুখের দিকে। কুয়াশার নাম সে জানে। জেবা ফারাহ, তারবোন, কুয়াশাকে নম্বর ওয়ান শক্র বলে গণ্য করতো। জেবা দুনিয়ার কাউকে ভয়২_ কুয়াশা-৪ ১৭.