মূল রচনা থেকে অংশ:
অবতরণিকা ১৭পৃষ্ঠায় মিলবে তথ্য বা বিশ্লেষণটি; এবং ওই বই সম্পর্কে সব তথ্য পাওয়া যাবেরচনাপঞ্জিতে । এ-বইয়ে গ্রন্থনাম ছাপা হয়েছে বাকা অক্ষরে, আর প্রবন্ধ, গল্প, কবিতারনাম ছাপা হয়েছে একক উদ্ধৃতিচিহ্র ভেতরে । নারীর অর্ধেকের বেশি ধারাবাহিকভাবেবেরিয়েছিলো সাপ্তাহিক পু্বাভাস, ও খবরের কাগজ-এ।নারীর প্রকাশ যে-সাড়া জাগিয়েছে, তা আমাকে অভিভূত করেছে । ১৯৯২-এরএকুশের বইমেলায় এক সপ্তাহে এর প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায়; বহু পাঠক বইটিসংগ্রহ করতে এসে হতাশ হযে ফিরেছেন । বইটিতে সম্ভবত প্রকাশ পেয়েছে তাদেরমনের কথা, ঘোষিত হয়েছে তাদের ইশতেহার ।হুমায়ুন আভাদঅবতরণিকা : দ্বিতীয় সংস্করণনারী পুরুষতান্ত্রিক সভ্যতার সবচেয়ে নিষিদ্ধ সপ্রাণ বস্তু । পুরুষ নারীকে আজো বস্তু,উপভোগ্যতম বস্তু, বলেই গণ্য করে; দিকে দিকে তাকে নিষিদ্ধ ক'রে রাখতে চায়, এবংতার জন্যে নিষিদ্ধ ক'রে রাখতে চায় সব কিছু ৷ এক উগ্র পিতৃতন্ত্রের মধ্যে বাস করিআমরা, যেখানে নারী অতিনিষিদ্ধ, নারীর অধিকার দাবি যেখানে দ্রোহিতা, নারী যেখানেদাসী ও ভোগ্যসামগ্রী । আমরা আজো আছি প্রথা, মধ্যযুগ ও তার নির্মম বিধিবিধানেরমধ্যে । আমি প্রথাবিরোধী; প্রথা মানুষকে পশুস্তরে আটকে রাখে, বিকশিত হ'তে দেয়না, কিন্ত আমি বিশ্বীস করি নিরন্তর বিক'শত হওয়াই মনুষ্যত ৷ আজ প্রচণ্ভাবে প্রথারপ্রত্যাবর্তন ঘটানো হচ্ছে পৃথিবী জুড়ে; প্রথার পক্ষে কথা বললে এখন অজস্র মুকুটমেলে, প্রথার বিরুদ্ধে গেলে জোটে অপমৃত্যু ! রাষ্ট্রলিন্সু রাজনীতিকেরা মানুষকে আজউৎসর্গ ক'রে দিচ্ছে প্রথার পায়ে; ক্ষমতার জন্যে তারা মানুষকে পশুতে পরিণত করতেওপ্রস্তুত । তবে মানুষ প্রথার মধ্যে বাচতে পারে না, পশুও পারে না। প্রথা চিরজীবী নয়,কোনো প্রথা হাজার বছর ধ'রে চ'লে এসেছে ব'লেই তা শাশ্বত নয়; কোনো প্রথামহাকাশ থেকে নামে নি, পুরুষতন্ত্রই সৃষ্টি করেছে সমস্ত প্রগা । তবে প্রথার স্বেচ্ছামৃত্যুঘটে না, প্রগতিশীল মানুষেরাই অবসান ঘটায় প্রথার । পৃথিবীতে কিছুই শাশ্বতচিরকালীন নয়। পৃথিবী টিকে থাকবে আরো কয়েক কোটি বছর, প্রথা আর পঞ্চাশবছরও হয়তো টিকবে না. এক শতাব্দী পর উত্তরপুরুষদের কাছে আমাদের সমস্তবিশ্বাসকে মনে হবে হাস্যকর অপবিশ্বাস। নারী বইটি আমি লিখেছি মানুষের এক বড়োংশের ওপর থেকে পুরুষতান্ত্রিক সমস্ত নিষেধ তুলে নেয়ার জন্যে, নারীকে নিষিদ্ধ বস্তুথেকে মানুষের অধিকার দেয়ার জন্যে; আমাদের অন্ধকার অঞ্চলের সমস্ত প্রথার অবসানঘটানোর জন্যে । নারী এখন এ-অঞ্চলে বিপন্ন; তার যে-সামান্য অধিকার কয়েক শতকে
Recent Comments