মূল রচনা থেকে অংশ:

বিশেষ দ্রষ্টব্য . ৯দেখা হয়ে যায়। হয়তো স্কুলে ক্লাস সিক্স-সেভেনে সে ছিল আমার প্রাণের সুহৃদ,সে আমাকে টিফিনের সময় অসুখের ভান করে ছুটি নেওয়া শিখিয়েছিল, সেআমার জন্য সিনেমায় ছ-আনার লাইনে জায়গা রাখত। তার সঙ্গে বদলাবদলিকরে যত রাজ্যের রগরগে গোয়েন্দা গল্প, পরে অস্ত্রীল বই পড়তে শুরু করি,আমার ঘুড়ির সুতোয় মাঞ্জা দেবার সময় সে টিপূনি ধরত। তারপর পনেরো বছরকেটে গেছে, কেউ কারুর খবর রাখিনা, পরস্পরের জীবন এখন কোথায় বেঁকেগেছে কেউ কিছু জানিনা। গলার আওয়াজ বদলে গেছে, চেহারা বদলে গেছে।দেখা হলে কথা বলার কিছুই থাকেনা । দুজনে দুজনের দিকে তাকিয়ে মনে পড়েসেই ইজের ও গেপ্জি-পরা খালিপায়ের বাল্যকাল, পরস্পরের সেই চেহারা আমরাদেখি নিঃশব্দে। যদিও আজ মুখোমুখি দাড়িয়ে আছি দুজন ভদ্র সভ্য, পুরো-প্রস্থপোশাকপরা পুরুষ, কী কথা বলব জানিনা, দেখা হলেই তো আর বাল্যের কথাশুরু করা যায়না; সেই ঘুড়ির মাপ্তা কিংবা শেষপাতা-ছেঁড়া গোয়েন্দা গল্পের কথা।' আমরা চুপ করে থাকি, দু-একটা মামুলি কথা বলে বিদায় নিই। অমন একদা-প্রাণের-বন্ধুর সঙ্গে গলা জড়িয়ে একটাও কথা বলা হলনা দেখে ভিতরটা হাহাকারকরে।অবশ্য বহদিন-পর-দেখা সব ছেলেবেলার বন্ধুই অমন বাল্ে ফিরে যায়না।অনেকে ঘোরতর সংসারী হয়ে গেছে, ওসব কিছুই মনে নেই হয়তো, পান চিবুতে-চিবুতে যাচ্ছেতাই সব প্রশ্ন করে। বিশেষ করে একটি প্রশ্নের জন্য আমি সবসময়শঙ্কিত থাকি। শুনলেই রাগ হয়, বিশেষত সে প্রশ্নের উত্তর জানিনা বলেই বহুদিনপর ক্ষণিকের জন্য দেখা, আবার বহুদিন দেখা হবেনা, তবু এটুকু সময়ের মধ্যেইআমাকে অত্যাচার না-করলে যেন ওদের আশা মেটেনা। যেমন, এ কথা সৈ কথারপর ওরা জিজ্ঞেস করবেই, এখন কী করছিস? :উত্তরে আমি বলি, এখন? এখন একটু মানিকতলায় যাব।_ না, না, কোথায় আছিস?- দমদম।ও ওরা একটুও দমিত হয়না'। তাকায়না আমার নিষেধ-আকা চোখে।এরপরেও জিজ্ঞেস করে, কোথায় গেলে তোর সঙ্গে দেখা হবে? আমি বলি,একদিন দমদম আমার বাড়িতে আয়-না।কিন্ত এসব শুনে তৃপ্তি হয়না ওদের। ওদের যেন জীবনমরণ নির্ভর করেএকটা বিশেষ কথা জানার ওপর। এরপর বলে, কী কাজ করছিস?তখনও এড়িয়ে যাবার প্রাণপণ চেষ্টায় আমি উদাস ভঙ্গিতে বলি, জীবনেরসত্যিকারেব্র কাজ এখনও কিছুই শুরু করিনি ভাই! কিন্তু এ নিরেটের দল তখন