মূল রচনা থেকে অংশ:

দৃষ্টিকোণ ৯পয়সা দিতেও আমার আটকায় না। টিউশনি করা পরের মাস থেকেই ছেড়েদিয়েছিলুম।পিসতুতো বোনের বিয়েতে নেমন্ত্ন খেতে গেছি সিক্কের পাঞ্জাবি গায়ে দিয়ে,পকেটের রুমালে সেন্ট মাখিয়ে। সমস্ত রকম আইন ভেঙে বিরাট নেমন্ত্ন, প্রচরআলো ও হৈ-চৈ, কারণ পাত্রটি একটি রত্ব ও খুব শাসালো। বরের সঙ্গে বরযাত্রীরাদঙ্গলে মিলে ইয়ার্কি চালিয়েছে। তাদের মধ্যে আমি বাসের সেই লোকটাকে দেখতেপেলাম যে আমার কলার চেপে ধরে আমাকে চোর বলেছিল। সেই রকম নিরেটপাথরের মতন মুখ। চার বছর বাদেও আমি লোকটিকে দেখা মাত্র চিনতে পারলুম।লোকটিও আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর দূজনেই মুদু হাসিরজন্য ঠোট ফাক করলুম।লোকটির নাম গগন মৈত্র। অল্পক্ষণের মধ্যেই ওর সঙ্গে আমার বেশ আলাপহয়ে গেল। গেটের বাইরে দাড়িয়ে সিগারেট খেতে খেতে আমর। গল্প করতেলাগলুম। কথায় কথায় আমি হাসতে হাসতে বলে ফেললুম, আপনি কিন্তু সেদিনবাসের মধ্যে চোর চোর বলে বড্ড অপমান করেছিলেন।গগনবাবুও হাসতে হাসতে বললেন, বাঃ, আপনি তো সত্যিই চুরি করেছিলেন।আমি বললুম, মোটেই না। আপনি খালি ভূল করছেন। প্রথমত আমি ব্যাগটাকুড়িয়ে পেয়েছিলাম, দ্বিতীয়ত, অন্য একজন লোক সেটা চাওয়া মাত্র তার হাতেদিয়ে দিয়েছি। একে চুরি বলে?-আপনার প্রথম ও দ্বিতীয় কথাটার মাঝখানের ব্যাপারটকই আসল । কুড়িয়েপেয়েছিলেন ঠিকই, ফিরিয়ে দিয়েছিলেনও ঠিক, কিন্তু মাঝখানের সময়ট্রকুতেআপনি ব্যাগটা নিয়ে পালাতে চেয়েছিলেন৭ এঁটাই চুরি। আপনি সার্থক হতে পারেননি বটে, কিন্ত চেষ্টা তো করেছিলেন চুরি.-করার।আমার তখন কি অবস্থা ছিল আঁপনি কল্পনাও করতে পারবেন না। চরিকেন, খুন ডাকাতি করাও তখন আশ্চর্য ছল না। কিন্তু আপনি আমাকে মারখাওয়াবার জন্য অত ব্যস্ত হয়েছিলেন কেন? টাকাগুলো তো আমি নিইনি, তবুবাসের সব লোককে দিয়ে আপনি আমাকে মার খাওয়াতে চাইছিলেন।_চোরের মার খাওয়া দেখতে বড়ো ভালো লাগে। আপনার লাগে না?আপনি নিজে কখনো কোনো চোরকে মারেননি?_হ্যা, একবার মামাবাডির একটা চাকর ঘড়ি চরি করেছিল, তাকে খুবমেরেছিলাম।গগনবাবু হো-হো করে হাসতে লাগলেন। তারপর বললেন, তা হলে গোড়াথেকে ব্যাপারটা শুনুন। আজকের যে বর, সে হচ্ছে আমার মাসতুতো ভাই। ওদের