মূল রচনা থেকে অংশ:

৮ নীললোহিত-সমগ্র ৫নামটি জানা গেল না। এঁর ডান হাতের তর্জনীতে একটি তামার আংটি। এরকমতামার আংটি তো কত লোকের আঙুলেই দেখেছি। পরে যেদিন সদাইবাবুর পুরোনাম জেনেছিলাম, সেদিন জেনেছিলাম যে এ আংটিরই দারুণ বৈশিষ্ট্য আছে।আমি চন্দ্রনাথের বন্ধু শুনে সদাইবাবু বললেন, চাদু গায়ে এয়েছে নাকি?তার তো পাত্তাই পাওয়া যায় না। একবার দেখা করতে বলবেন তো আমার সঙ্গে।দয়াল এই স্কুলের দফতরি। বই বাঁধায় না, দফতর রক্ষা করে এই অর্থে।বেয়ারা শব্দটির প্রচলন নেই এখানে । সে এখান্ধকার দারোয়ানও বটে, সারা রাতসে এখানে থাকে। ইট-সুরকি তো পাহারা দিতেই হবে। সিমেন্টের বস্তা এখানেরাখা হয় না।দয়াল তিন কাপ চা নিয়ে এল। সে নিজেই চা বানায়।জীবনের নিকৃষ্টতম চা আমি খেয়েছিলাম দক্ষিণ ভারতের বোজোয়াডাস্টেশনে । বমি এসে গিয়েছিল। তারপরেই এই। অবিকল একদিনের বাসি ষাঁড়েররক্তের মতন স্বাদ । তা বলে যীড়ের রক্ত যে আমি কখনো খেয়েছি তা নয়। খেলেএরকমই লাগত।সদাইবাবু খুব তৃপ্তির সঙ্গে সেই চা খেলেন। এমন সুডুৎ সুডুৎ শব্দ করতেলাগলেন, যেন বাজ ডাকছে। তারপর আঃ বলে কাপটা নামিয়ে রাখলেন। অথচআমি আধ কাপও শেষ করতে পারলাম না। এটা বড় লজ্জার বিষয়।চায়ের পর সিগারেট লাগে । সদাইবাবু নিজের ট্যাক থেকে কৌটো খুলে একটিসিগারেট ধরিয়ে কৌটোটা আবার গুজে রাখলেন। আমি আমার সিগারেটেরপ্যাকেটটা দুর্জয়বাবুর দিকে বাড়িয়ে দিলাম। তিনি জিভ কেটে না না না বললেন।মাঝে মাঝে আমি বড় অন্যমনস্ক হয়ে যাই। একদিন বাথরুমে স্রানের পরপাজামা না পরেই বেরিয়ে এসেছিলাম। আর একদিন নিজের বাবাকে ভুল করেডেকেছিলাম সন্তোষদা। দুর্জয় হেড মাস্টার যে পরশু দিনই আমার কাছ থেকেসিগারেট নিয়ে খেয়েছেন, সে কথা আমার মনে পড়ল না। আমি নিজেই একটাসিগারেট ধরালুম। সদাইবাবু আমার দিকে আড় চোখে তাকালেন।কচি হেড মাস্টার সেক্রেটারির সামনে সমীহ করে সিগারেট খান না। সদাইবাবুআমার সিগারেট টানাও পছন্দ করেননি। আমি চাদুর বন্ধু, চাদু ওর ছেলের সমান।খালি গা, বুকে লোমওয়ালা, তামার আংটি পরা সদাইবাবু যে কত গণ্যমান্য লোকতা আমি বুঝিনি তখন। পরে আর কোনোদিন ওর সামনে সিগারেট ধরাইনি।অন্ধকার হয়ে এসেছে, তার মধ্যেও কাজ করে চলেছে কয়েকজন মিস্ত্রিসদাইবাবু আর হেড মাস্টারমশাই মেতে উঠলেন সিমেন্ট-বালি-সুরকির গল্পে।আমি একটু দূরে সরে গিয়ে ছোট ছেলের মতন হাতের টর্টটা একবার জ্বেলে