মূল রচনা থেকে অংশ:
দেখো না! অন্যদের মধ্যস্থতায় জিন্নাৎউন্নেসা লোকটিকে ক্ষমা করতে রাজি হল এক শর্তে, ওইমণীন্দ্রকে চারশো টাকা চাঁদা.দিতে হবে ভূমিকম্প ফান্ডে।চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক নেতৃত্বে খানিকটা শুন্যতা এসে গেছে।প্রধান নেতা সুভাষচন্দ্র বসু বেশ অসুস্থ, তিনি চিকিৎসার জন্য রয়েছেন ভিয়েনায়। তিয়াত্তর বছরবয়সেও রবীন্দ্রনাথ বিশ্বভারতীর জন্য টাকা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনলসভাবে। দেশীয়রাজ্য হায়দরাবাদে গিয়ে খানিকটা সফলও হলেন, নিজাম দিলেন এক লক্ষ টাকা, সেখানকারঅন্যান্য ধনী ব্যক্তিরাও বাংলার এই বিদ্যালয়টির জন্য অর্থ দিলেন মুক্তহস্তে।দেশের পরাধীনতা মোচনের জন্য যারা সশন্ত্র সংগ্রামে বিশ্বাসী, গাঁধীজির নেতৃত্বে কংশ্রেসযাদের সমর্থন করে না, ব্রিটিশ সরকার যাদের নাম দিয়েছে টেররিস্ট বা সন্ত্রাসবাদী, তাদেরতেজ এই সময় একেবারেই হাস পেতে বসেছে, প্রায় সকলেই ধরা পড়ে গেছে, পটাপট ফাঁসিহয়ে যাচ্ছে, কিংবা চালান হয়ে যাচ্ছে আন্দামানে। চট্টগ্রামে সূর্য সেনের ফাঁসি হয়ে গেল।ভোর থেকেই কলকাতা শহরে লোক চলাচল শুরু হয়। দুধের বালতি হাতে গয়লা ওখবরের কাগজ হাতে হকারদের ছোটাছুটি থেকেই বাড়িগুলির দরজা-জানলা খোলে।পথচারীরা হকারদের থামিয়ে দু* পয়সা দিয়ে একটা কাগজ কেনে। আনন্দবাজার চোদ্দো পাতা,বিলিতি সংবাদপত্রের অনুকরণে প্রথম পৃষ্ঠায় কোনও খবর থাকে না, শুধু চৌকো চৌকোবিজ্ঞাপন। একজন কাগজ কিনলেই আর পাঁচজন পাশে দাঁড়িয়ে উকি মারে। সকলেরই আগ্রহএকই বিষয়ে, সবচেয়ে মুখরোচক অংশ এখন ভাওয়াল সন্াসী মামলার সুদীর্ঘ বিবরণ। পূর্ববাংলার ভাওয়াল জমিদারির মেজকুমার অসুস্থ অবস্থায় মারা যান দার্জিলিঙে, আত্মীয়পরিজনরা সেখানেই তাঁকে দাহ করে। অনেক বছর পরে এক সন্ন্যাসীবেশী ব্যক্তি দাবি করেযে সে-ই পুনরজীবিত মেজকুমার। দার্জিলিঙে সেই রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, শ্বশানযাত্রীরা নাকিতাঁকে দাহ না করেই ফেলে পালিয়েছিল, এক সন্ন্যাসীর কৃপায় অলৌকিকভাবে সে সুস্থ হয়ে'ওঠে। রানি বিভাবতী একেবারেই মানলেন না। তাঁর মতে লোকটি ফেরেববাজ ও জুয়াচোর।ওই লোকটিকে দেখলে বাঙালি বলে মনেও হয় না, বাংলায় সে সঠিকভাবে নাম সই করতেপাষে না, তার বাংলা উচ্চারণও অবাঙালিদের মতন। আসলে যে এটা বিষয়-সম্পত্তি ঘটিতকুটিল ষড়যন্ত্র, তা সাধারণ মানুষ বুঝতে চায় না, তারা রোমাঞ্চকর, ধারাবাহিক গল্পটিতেইআগ্রহী, এর মধ্যে কিছুটা যৌনতার গন্ধও আছে।লেবং খেলার মাঠে গভন্নর আ্যান্ডারসনকে হত্য।-প্রচেষ্টার অভিযোগেও ধরা পড়েছেঅনেকগুলি যুবক, তাদের মধ্যে রয়েছে উজ্জ্বলা মজুমদার নামে একটি তরুণী, সেই মামলাওচলছে দীর্ঘকাল ধরে। সংবাদপত্রের অর্ধ পৃষ্ঠা, কখনও পূর্ণ পৃষ্ঠা জুড়েথাকে সাক্ষীদের জেরারবিবরণ। এরই মধ্যে এসে গেল পাকুড় হত্যা মামলা, তা আরও অত্যাশ্র্ষ, বিলিতিরহস্যকাহিনীর মতন রোমহর্ষক, হাওড়া স্টেশনের জনারণ্যে প্লেগের জীবাণু ইর্জেকশান দিয়েএকজনকে খুন!ওদিকে হিটলার দখল করে বসেছে জার্মানি, বিরুদ্ধপক্ষকে একেবারে নিমুল করে ফেলারহুমকি দিচ্ছে। শুরু হয়ে গেছে ইহুদি-বিতাড়ন। নাতসিরা বিজ্ঞানী আইনস্টাইনের সম্পত্তিবাজেয়াপ্ত করেছে, তিনি স্বদেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন আমেরিকায়। সেখানে শ্রমিক অসন্তোষও ধর্মঘট হচ্ছে মাঝেমাঝেই, অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এর মধ্যে এসে পড়ছে দলে দলেশরণার্থী, ইহুদি। তাদের পুনর্বাসনে অর্থ সংগ্রহের জন্য কনসার্টে বেহালা বাজাচ্ছেনআইনস্টাইন, টিকিটের দাম পঁচাত্তর টাকা। বিজ্ঞানী হিসেবে আইনস্টাইন এদেশে তেমনপরিচিত নন, কিন্তু তাঁর বেহালা-বাদন শোনার জন্য অনেকেই আগ্রহী। সব টিকিট বিক্রি হয়েযায়। এইসব সংবাদ ছাপা হয় খবরের কাগজের খুব ভেতরের পৃষ্ঠায়, স্বল্প পরিসরে।সেপ্টেম্বর মাস, মাঝে মাঝেই বৃষ্টি আসে ঝেপে ঝেপে। আমগ্রামের মতন পল্লীগুলিতে১৬