মূল রচনা থেকে অংশ:

সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিসেরসাহায্যে বাহির করিয়া দেয়।গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃতনিশ্চয় হইল।থিয়েটারওয়ালারা পুজার একমাস পূর্ব হইতে নৃতন নাটক “মনোরমা*র অভিনয়খুব আড়ম্বরসহকারে ঘোষণা করিয়াছে। বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকেকাগজে মুডিয়া ফেলিয়াছে ; রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্ৃকারের নামাঙ্কিতনামাবলী পরাইয়া দিয়াছে।এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে চড়িয়াকোথায় অস্তর্ধন হইল. তাহার আর সন্ধান পাওয়া গেল না।থিয়েটারওয়ালারা হঠাৎ অকুলপাথারে পড়িয়া গেল। কিছুদিন লবঙ্গের জন্যঅপেক্ষা করিয়া অবশেষে এক নৃতন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাসকরাইয়া লইল ; তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল।কিন্তু বিশেষ ক্ষতি হইল না। অভিনয়স্থলে দর্শক আর ধরে না। শত শতলোক দ্বার হইতে ফিরিয়া যায়। কাগজেও প্রশংসার সীমা নাই।সে প্রশংসা দূরদেশে গোপীনাথের কানে গেল। সে আর থাকিতে পারিলনা। বিদ্বেষে এবং কৌতৃহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল।প্রথম পট-উৎক্ষেপে অভিনয়ের আরম্ভভাগে মনোরমা দীনহীনবেশে দাসীরমতো তাহার শ্বশুরবাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্র সংকুচিতভাবে সে আপনারকাজকর্ম করে তাহার মুখে কথা নাই, এবং তাহার মুখ ভালো করিয়া দেখাইযায় না।অভিনয়ের শেষাংশে মনোরমাকে পিতৃগৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভেকোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে। বিবাহেরসেই মনোরমা, কেবল সেই দাসীবেশ নাই। আজ সে রাজকন্যা সাজিয়াছে_তাহার নিরুপম সৌন্দর্য আভরণে. এশ্বর্ষে মণ্ডিত হইয়া দশ দিকে বিকীর্ণ হইয়াপড়িতেছে। শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রেরগৃহে পালিত হইয়াছে। বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়ামাছে।তাহার পরে বাসরঘরে মানভঙ্নের পালা আরম্ভ হইল। কিন্তু ইতিমধ্যেদর্শকমণ্ডলীর মধ্যে ভারি এক গোলমাল বাধিয়া উঠিল। মনোরমা যতক্ষণ মলিনদাসীবেশে ঘোমটা টানিয়া ছিল ততক্ষণে গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল।কিন্ত যখন সে আভরণে ঝলমল করিয়া, রক্তাম্বর পরিয়া, মাথার ঘোমটা ঘুচাইয়া,ব্ুপের তরঙ্গ তুলিয়া বাসরঘরে দাঁড়াইল এবং এক অনির্বচণীয় গর্বে গৌরবে১৩