Sahasra Ak Arabya Rajani-1 – Khitish Sarkar

মূল রচনা থেকে অংশ:

পরদিন সকালে এসে শারিয়ার প্রশ্ধ করে, কেমন করে আবার খুশ মেজাজ ফিরে পেলে,ভাই?শাহজামান বললো, তবে বলি শোনো, কেন আমি অমন বিষাদে ডুবে গিয়েছিলাম। যখনতুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে, আনন্দে নেচে উঠলো আমার মন। কতকাল বাদেতোমার সাথে মিলবো, খুশি না হয়ে পারি! লোকলস্কর সঙ্গে করে তোমার শহরের পথে পাবাড়ালাম । কিন্তু কিছু দূর আসার পর মনে পড়লো, একটা দরকারি জিনিস সঙ্গে নিতে ভুলেগেছি। আবার ফিরতে হলো প্রাসাদে । কিন্তু প্রাসাদে এসে, হারেমে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতেতামাম দুনিয়া বরবাদ হয়ে গেলো আমার কাছে । আমার খাস বেগম, আমাকে ছেড়ে একটা দিনসে থাকতে পারতো না। আমার অদর্শন সইতে পারতো না একদম। সেই বেগমকে দেখলাম,বিবস্তরা, উলঙ্গ হয়ে এক নিগ্রো ক্রীতদাসকে জড়িয়ে ধরে আমারই পালক্কে শুয়ে ঘুমুচ্ছে। মাথায়খুন চেপে গেলো। তলোয়ারের এক কোপে দু'জনকে দু"খানা করে দিয়ে এসেছি।কেন এতো ভেঙে পড়েছিলাম আমি, সেকথা শুনলে। কিন্তু কী করে সব শোক তাপ ভুলেআবার খোশ-মেজাজ ফিরে পেলাম সেকথা আমাকে জিজ্ঞেস করো না, দাদা। বলতে পারবোনা।শাহজামানের এ কথা শুনে অধৈর্য হয়ে পড়লো শারিয়ার। হায় আল্লাহ, তোমাকে এতো করেবলছি, তবু কেন বলতে চাইছো না? সঙ্কোচ করার কোনো কারণ নাই, তুমি খুলে বলো, দেখি।শাহজামান খুলে বললো সব। শুনে অবাক বিস্ময়ে হতবাক হয়ে রইলো শারিয়ার। তারপরবললো, নিজের চোখে দেখতে চাই আমি। তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছো, ভাই।শাহজামান হেসে বলে, না দাদা, ঘুম আমার ছিলো না চোখে। ওই ঘটনার পর, নাওয়া খাওয়াঘুম কিছুই করিনি আমি । আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখে একদিন দেখো ।আবার তুমি ঢ্যাড়া দিয়ে দাও, তুমি আবার শিকারে যাবে । আসলে কিন্তু যাবে না । আমার ঘরেএসে লুকিয়ে থাকবে । দেখো, যেন কেউ টের না পায়। তারপর নিজের চোখেই দেখতে পাবে,ওদের সব কাণ্ডকারখানা।তিল মাত্র দেরী না করে তখুনি ঢ্যাড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো । বাদশাহ যাবেনশিকারে । আবার সাজো সাজো রব। লটবহর, লোকলস্কর নিয়ে রওনা হলো বাদশাহ শারিয়ার।বাদশাহর খাস নোকর ছিলো দু'টি । খুব বিশ্বীসী। ওদের বললো, আজ রাতে আমি তীাবুর বাইরেযাবো। কিন্তু সাবধান, কাকপক্ষীও যেন জানতে না পারে। যদি কেউ আমার সঙ্গে দেখা করতেচায়, স্রেফ ভাগিয়ে দিবি। বলবি, বাদশাহর তবিয়ৎ আচ্ছা নাই, দেখা হবে না । তার বারণ আছে।তা সেস্বয়ং উজিরও যদি আসে, তাকেও এই একই কথা বলে ফিরিয়ে দিবি, বুঝলি?রাত যখন ঘনিয়ে এলো, এক ফকিরের ছদ্মবেশে তাবু থেকে বেরিয়ে পড়লো শারিয়ার। হনহন করে হেঁটে চলে এলো প্রাসাদের খিড়কীর দরজার কাছে। এদিক ওদিক দেখে নিয়ে, টুক করেঢুকে পড়লো । তারপর সোজা শাহজামানের ঘরে । সেই জানালার পাশে বসে অপলক চোখেতাকিয়ে রইলো বাগিচার দিকে।ঘণ্টাখানেক বাদে হারেমের পিছনের দরজা খুলে গেলো । আর হুড়মুড় করে বেড়িয়ে এলোকুড়ি জোড়া দাসদাসী। আর এলো বেগম। আবার সেই ন্যককারজনক ঘটনার পুনরাবৃত্তি। হুবহুএক । শারিয়ার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলো না। এই ব্যভিচারিণীকে সে এতোকালবিশ্বাস করেছে, ভালোবেসেছে! ঘৃণায় রিরি করে ওঠে সারা শরীর।রাত্রি শেষ হয়ে আসে, ওরা আবার ঢুকে পড়ে হারেমে। ইত্যাকার দৃশ্য দেখে শারিয়ারেরপায়ের তলার মাটি সরে যেতে থাকে। শাহজামানকে বললো, ঢের হয়েছে, চলো ভাই