মূল রচনা থেকে অংশ:
উৎপল বললো, কেন ভয় পাবো? আমি জিজ্ঞেস করছিলাম আর কেউ যাবে কিনা!উৎপল ফিরে এলো বড্ডই তাড়াতাড়ি । এত কম সময়ে একতলায় গিয়ে বাড়িরবাইরে বাথরুম থেকে ঘুরে আসা যায় না।ভাস্কর বললো, তুই না করেই ফিরে এসেছিস।উৎপল বললে, বাঃ, গেলুম আমি আর অমনি অমনি ফিরে আসবোঃআশু বললো, ও নিচে যায় নি। পাশের ছাদে-_উৎপল বললো, ভ্যাটু।আশু পাশ ফিরে উৎপলের পেটটা দু'হাত দিয়ে টিপে ধরে জিজ্ঞেস করলো, সত্যিকরে বল।তখন আমরাও ঝাপিয়ে পড়লু* উৎপলের ওপর । সারা খাট জুড়ে হুটোপুটি । প্রচণ্ডকাতুকুতু পেয়ে উৎপল স্বীকার করতে বাধ্য হলো।আমি লাফিয়ে উঠে বললুম, আমিও তাহলে পাশের ছাতে যাবো । সঙ্গে সঙ্গে এলো,ভাঙ্কর আর আশু ।একটু একটু ভয়েক্করী চমৎকার শিরশিরে নেশা । ভয় পাবার মতন আমরা কিছুইদেখিনি, কিছুই হয়নি তবু, শরীরটা ছমছম করে । দূরে কোথায় টি ট্রি টি ট্রি করে একটারাত পাখি ডাকছে । এ ছাড়া আর কোনো -ব্দ নেই।ফিরে এসে একটু বাদেই আমরা ঘুমিয়ে পড়লাম । মাঝ রাতে এমনিই বিনা কারণেএকবার ঘুম ভেঙে গেল । সামনের খোলা জানলাটার দিকে তাকিয়ে দেখি, আকাশেরমেঘ কেটে গেছে, বোধহয় চীদও উঠেছে, ঝকঝক করছে অসংখ্য তারা । আকাশ যেআমার মনের কথাটা বুঝেছে, এ জন্য দীর্ঘশ্বাসের সঙ্গে একটা ধন্যবাদ দিয়ে, পাশ ফিরেসুখী হৃদয়ে আমি আবার ঘৃমিয়ে পড়লাম ।সকালবেলা জেগে উঠেই মনে হলো, ইস, সারা রাতটা শুধু ঘৃমিয়ে এমনি এমনিইকেটে গেল? কোনো ঘটনা ঘটলো না? একটা ভূত টুত এলে মন্দ হতো না!আশু আর উৎপল আগেই উঠে গেছে, আমার সঙ্গে চোখাচোখি হতেই ওরা হাসতেলাগলো, তারপর ঠোটে আঙুল দিয়ে বললো, চুপ!ঠাকুরের মতন পুরুষ্ট্র গোফ, গালে দাড়ি । ভাঙ্করের ফর্সা মুখটায় এ কালো রং খুলেছেবেশ ভালো । এখন ওকে একটা ময়ূরের পিঠে বসিয়ে কাধে তীর ধনুক ঝুলিয়ে দিলেইহয়।ভাঙ্করকে না জাগিয়ে আমরা পাশের ছাদে গিয়ে খুব হাসতে লাগলুম।দারুণ সুন্দর সকাবেলাটা ৷ ঝকঝক করছে রোদ । দূরের সেই জঙ্গলের মতন বাগানবাড়িটা থেকে টং টুং শব্দ আসছে পুজোর ঘন্টার ৷ সামনের রাস্তা দিয়ে একটা গোরুরগাড়ি যাচ্ছে কাচ কৌচ শব্দ করে । এক ঝাক শালিক ঝগড়া করছে সামনের বাগানে ।এই সব শব্দই যেন এক তারে বাধা।বাগান থেকে পরী জিজ্ঞেস করলো, চা দেবো?আমরা শোওয়ার ঘরে বসেই চা খেতে লাগলুম ৷ নিচের ডাইনিং হলে যেতে আসন্যলাগছে। ভাস্করের দিকে তাকিয়ে আমরা হাসি চাপতে পারছি না, মাঝে মাঝে দম ফাটাহাসি বেরিয়ে আসছে । ভাস্কর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে?আমরা বললাম, কিচ্ছ না তো!ভাস্কর গন্তীর হয়ে গেল। চারজনের মধ্যে আমরা তিনজনে একদলে গিয়ে ওকে,আলাদা করে দিয়েছি ভেবে ও রাগতে লাগলো ভেতরে ভেতরে । একবার ও গালটাচুলকালো, কিন্তু ওর আঙুলে যে রং লেগে গেছে, তা টেরও পেল না।১৭