মূল রচনা থেকে অংশ:
তুমি পারবে কি না বলো?আচ্ছা, দেখা যাক । আজ সারারাত রাস্তায় রাস্তায় ঘুরব।হাঁটতে হাঁটতেই ওরা চলে এল একটা নিরিবিলি রেস্তোরাঁর কাছে। ওদেরসৌভাগ্যবশত একটা কেবিন খালি ছিল।সেখানে ঢুকে ইন্দ্রজিৎ একগাদা খাবারের অর্ডার দিল। চন্দনার কোনও আপত্তিইশুনল না৷বেয়ারা অর্ডীর নিয়ে চলে যাওয়ার পর ইন্দ্রজিৎ টেবিলের ওপর থেকে চন্দনার কোমলদক্ষিণ হাত তুলে নিলে নিজের হাতে । তারপর বলল, তোমার হাতের পাঞ্জা ঠিককরমচার মতো লাল।হাত ছাড়িয়ে নিয়ে চন্দনা বলল, এই আমাকে তিরিশটা টাকা দাও তো!অবাক হয়ে ইন্দ্রজিৎ বলল, তিরিশ টাকা, কী হবে?দাও না, দরকার আছে।এখন ?হ্যাঁ।ভ্যাবাচ্যাকা খেয়ে ইন্দ্রজিৎ পয়সাটা বার করে দিল । চন্দনা নিজের হাতে ব্যাগ খুলেবার করল একটা রুমালের প্যাকেট ।সেটা ইন্দ্রজিতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এতে ছ-খানা রুমাল আছে, আমিতোমাকে তিরিশ টাকায় বিক্র করলাম ।