Parapar – [1993]

মূল রচনা থেকে অংশ:

আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললাম, আপনি এক কাজ করুনভাই। আমাকে বরং কোলে করে দোতলায় দিয়ে আসুন। শব্দটব্দ একেবারেই যেন নাহয় সেদিকে আপনি আমার চেয়ে ভালো লক্ষ রাখতে পারবেন ।ভদ্রলোক আমার কথায় আহত হলেন কি না বুঝতে পারলাম না। তার মুখভঙ্গিতেকোনোরকম পরিবর্ত এলো না। আগে যেমন ছিল, এখনো সে রকম আছে ৷ আমি তারনির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে বললাম, ব্রাদার, আপনার নাম ?আমার নাম মইন। মইন খান । আমাকে ব্রাদার বলবেন না। যান, আপনি দোতলায়যান। শব্দ করেই যান।কাঠের সিড়ি হলেও সিঁড়িতে কার্পেট দেয়া । চেষ্টা করেও শব্দ করা গেল না!আছেন। সোজা চলে যান। জুতা খুলে এখানে রেখে যান। আপনার পা দেখি ধুলোভর্তিএক কাজ করুন, বাথরুমে ঢুকে পা ধুয়ে ফেলুন।শুধু পা ধোব, না ওযু করে ফেলব?নার্স কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে। এ বোধহয় মইন খানের মতো রসিকতায়স্থির থাকতে পারে না। তবে নার্সের চেহারা সুন্দর। কঠিন চোখে তাকালেও তাকেখারাপ লাগছে না। বরং মনে হচ্ছে কঠিন চোখে না তাকালেই তাকে খারাপ লাগত।আমি উৎসাহের সঙ্গে বললাম, সিস্টার, আপনার নাম জানতে পারি ?আমার নাম দিয়ে কি আপনার প্রয়োজন আছে?জি আছে। আমি যখন অসুস্থ হব তখন সেবা করার জন্যে আপনাকে রাখব। কলদিলে আসবেন না?যান, বাথরুমে যান, কার্বলিক সাবান আছে। ভালোমতো হাতমুখ ধোবেন।আমি বাথরুমে ঢুকে পড়লাম ।অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম। ২০০১ স্পেস অডিসি। ছবির একটিদৃশ্যে বিশাল খাটে একজন বুড়ো মানুষ শুয়ে আছেন। বুড়োর চেহারা অনেকটা সম্রাটউঠ ভি১৯৪